২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মে ২২, ২০১৭
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম।
তবে ১নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর হাফিজ এমাদ আহমদ ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
গত ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু, গোলযোগের কারণে কসবা কেন্দ্রের ভোট বাতিল করা হয়। পরে ৮ মে ওই কেন্দ্রে পুন:ভোট গ্রহণ শেষে পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুস শুকুর। গত ১৬ মে বিজয়ীদের নাম ঠিকাসহ গেজেট প্রকাশিত হয়।
৯টি ওয়ার্ডের মধ্যে ২নং ওয়ার্ডে ছয়ফুল আলম ঝুনু, ৩নং ওয়ার্ডে সাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ডে আকছার হোসেন, ৫নং ওয়ার্ডে নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ডে সরাজ উদ্দিন, ৭নং ওয়ার্ডে মিছবাহ উদ্দিন, ৮নং ওয়ার্ডে আব্দুল কাইয়ুম ও ৯নং ওয়ার্ডে আব্দুর রহমান আফজল কাউন্সিলর নির্বাচিত হন। তাছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর মরিয়ম বেগম (১, ২ ,৩ ওয়ার্ড), মালেকা বেগম (৪,৫,৬ ওয়ার্ড) ও রোশনা বেগম (৭,৮,৯ ওয়ার্ড) নির্বাচিত হন।
অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইডি কামরুল আহসান পিপিএম, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার, স্থানীয় সরকরা মন্ত্রণালয়ের পরিচালক মো. মতিউর রহমান. বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক জাকারিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D