২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
হবিগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন— হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী নোমান বিন সাদিক, হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এবং হবিগঞ্জ-৪ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মোকাম্মেল হোসেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, ‘মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D