২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন আলীনগর এলাকার আমতলা এলাকায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব।
র্যাব আরও জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন আলীনগর এলাকার আমতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে একটি আকাশী গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র্যাব। পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি) মূলে এয়ারগানগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে বারবার এয়ারগান উদ্ধার হলেও এর উৎস ও ব্যবহারকারীদের শনাক্ত করতে না পারায় জনমনে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট মহল দ্রুত নেপথ্যের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D