২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে জাফলং সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাতে তামাবিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে একটি টিম গোয়াইনঘাট থানাধীন সীমান্তবর্তী নলজুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৬৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় মদের চালান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, `উদ্ধারকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D