জৈন্তাপুরে মাটি কেটে পাথর উত্তোলনের চেষ্টা, জরিমানা

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬

জৈন্তাপুরে মাটি কেটে পাথর উত্তোলনের চেষ্টা, জরিমানা

সিলেটের জৈন্তাপুরে পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানে মাটি কেটে পাথর উত্তোলনের চেষ্টায় এক ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ২টায় জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্বে উপজেলা আলুবাগান এলাকার মোকামবাড়ী মিষ্টু মিয়ার কুল বাগান নামক স্থান হতে পরিবেশের মারাত্বক ক্ষতিসাধন করে পাথর তোলার চেষ্টা সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ১ ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আগামী দিনে উল্লেখিত স্থান হতে কোন প্রকার পাথর উত্তোলন না করার শর্তে ৫ হাজার টাকা জরিমানা এবং মুছলেখা গ্রহণ করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, পরিবেশ সুরক্ষায় প্রশাসনের পক্ষ হতে অভিযান পরিচালনা করে ১ ব্যক্তিকে আটক করা হয়, পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপেজেলার সর্বত্র পরিবেশ আইনে অভিযান অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট