২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে জৈন্তাপুরের কাটাগাং এলাকায় সিলেট–তামাবিল মহাসড়কের পশ্চিম পাশে একটি বালুর মহালের নিকট পরিত্যক্ত টিনের ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ৫টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে, যা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
র্যাব আরও জানায়, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৩৬টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৪ হাজার ৬৩০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড ও পেট্রোল বোমাসহ বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে। এসব অভিযানের ফলে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D