২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সাজু মিয়া (২২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু বাহুবল উপজেলার বানিয়েগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজু মিয়া তার অটোরিকশা নিয়ে উপজেলার হাফিজপুর এলাকা থেকে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাজু মিয়ার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D