মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এ তথ্যটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল আলীনগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

জব্দকৃত সিগারেটগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট