২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি পেলোডারের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত পারভেজ আহমেদ (২৭) ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পেলোডার দিয়ে নদীসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় যন্ত্রটির চাকায় চাপা পড়ে পারভেজ আহমেদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D