|
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফে শায়িত পীরে মুকাম্মেল, মুর্শেদে কামেল আলা হযরত শাহ সূফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রহঃ)-এর ৩৩তম ওফাৎ দিবস স্মরণে আগামী ৩ ও ৪ জানুয়ারি দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
ওরশ উপলক্ষে দুই দিনব্যাপী মাজার জিয়ারত, মোতাওয়াল্লীর বাসভবনে সারারাত কোরআন খতম, জিকির-আজকার, সামা মাহফিল এবং বাদ এশা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
৪ জানুয়ারি শেষ দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশ মোবারকের সমাপ্তি ঘটবে।
প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত আশেকান, ভক্তবৃন্দ ও মুরিদানগণ পবিত্র ওরশে অংশগ্রহণ করে থাকেন। এই বারও মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফের মোতাওয়াল্লী ও গদ্দীনশীন শাহজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি দেশের আশেকান, ভক্তবৃন্দ ও মুরিদানদের উপস্থিত থাকার জন্য দাওয়াত জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D