সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা কামাল হোসেন লিলুর শোক প্রকাশ

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা কামাল হোসেন লিলুর শোক প্রকাশ

বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমেরিকা মিশিগান ষ্টেইট বিএনপির ১ যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলু।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় কামাল হোসেন লিলু বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় রাখবেন জনগণ।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
কামাল হোসেন লিলু মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট