২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ১৬, ২০১৭
ছাব্বির আহমদ ।। গোলাপগঞ্জে সানোয়ার মিয়া (৫৫) নামে এক রেষ্টুরেন্ট ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার বাঘা ইউপির লালনগর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। রবিবার সকাল ৮টায় ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে মাল ক্রয় করার জন্য সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। দোকানের মাল নিয়ে দিনে আর তিনি বাড়ী ও তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ফিরেননি। ঐ দিন রাত ৯টায় তার স্ত্রী মিনা বেগমের মোবাইলে ফোন দিয়ে বলেন তার জন্য দোয়া করতে। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ ব্যাপারে নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী গতকাল সোমবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। বিষয়টি জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাছের জানান, ডায়রী করার পর পরই ঐ ব্যবসায়ীর মোবাইলের কললিস্টের জন্য পাঠানো হয়েছে। কললিস্ট আসলে নিখোঁজের বিষয়টি জানা যেতে পারে। এ ব্যাপারে নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী রিনা বেগমের সাথে আলাপ করা হলে তিনি জানান, দোকানের মাল কিনার জন্য সকালে ১ লক্ষ ২০হাজার টাকা নিয়ে সিলেট কালিঘাটের উদ্দেশ্য রওয়ানা হন। দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টায় পর্যন্ত তার মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। ডায়রীতে টাকার অংক উল্লেখ করেননি কেন জানতে চাইলে তিনি বলেন, ১ লক্ষ ২০ হাজার টাকার বিষযটি আমি থানা পুলিশকে অবগত করেছি। তারা লেখেননি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D