৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
দক্ষিণ সুরমার সিলাম বাদশাহী টিলাস্থ হযরত শাহ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বাবলি বেগম। বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক রেজভা খাতুন চৌধুরী, সালমা আক্তার, শুভ্রা রানী দেশমূখ্য,নুসরাত মাহবুব, মোসাম্মৎ সাদেকা বেগম প্রমুখ।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D