১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মানববন্ধন ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলার নবাগত নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আজিম উর রশীদ, উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার, পরিসংখ্যান অফিসার মোস্তফা মাহাবুব ইফতেকার চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা বদরুননাহার বিউটি, উপসহকারী মৎস্য কর্মকর্তা দুলাল হোসেন, মাধ্যমিক একাডিমিক সুপার ভাইজার সীমা দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিলেটের সিনিয়র সাংবাদিক হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়।
বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সদস্য রইস আলী, আব্দুল হাই, উসমান আলী, শাহনাজ কুলসুম আরা, সততা সংঘের সভাপতি ইকরা জান্নাত, গাজী জামিলা প্রমুখ।
পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারকে ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী। সবশেষে সততার সংঘ সহ অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D