মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

মালদ্বীপে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (২৪ অক্টোবর) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী মালেতে অবস্থিত জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্র (এনসিআইটি) ভবন বা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল কার্যালয়ে নির্ধারিত সময়ে বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে।

হাইকমিশন জানিয়েছে, আগে যারা বায়োমেট্রিক তথ্য দেননি- নতুন বা পুরোনো, বৈধ বা নথিহীন সকল প্রবাসী বাংলাদেশিকেই এটি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্টদের দেশে ফেরত পাঠানো হতে পারে।

হাইকমিশন সকল প্রবাসী বাংলাদেশিকে বিষয়টি গুরুত্বসহকারে গ্রহণ করে সময়মতো নিবন্ধন সম্পন্ন করার জন্য সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট