শাবি ক্যাম্পাসে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫

শাবি ক্যাম্পাসে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন ক্যাম্পাস, প্রাণবন্ত মন, সুশোভিত হোক শিক্ষাঙ্গন’ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে দুই দিনব্যাপী ‘পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ‘পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন, সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা। উদ্বোধন শেষে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা।

এ বিষয়ে সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে একসাথে ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান, ফলে সারাদিন ট্রাক চলাচলে পরিবেশ দূষণ হচ্ছে। এমনকি ক্যাম্পাসের বিভিন্ন আঙ্গিনায় প্লাস্টিক এবং ময়লা-আবর্জনা ফেলে নোংরা করে রাখা হয়েছে। তাই আমরা দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছি যাতে ক্যাম্পাস কিছুটা হলেও পরিষ্কার রাখা যায়।’

তিনি আরও বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের সবার। তাই পরিচ্ছন্ন রাখাটাও আমাদের দায়িত্ব।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট