২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
নরসিংদীতে ফরিদ মিয়ার (৪৪) দেওয়া আগুনে পুড়ল স্ত্রী, সন্তান ও শ্যালিকাসহ পাঁচজন।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে নরসিংদী শহরতলীর সঙ্গীতা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ফরিদের স্ত্রী রিনা বেগম (৩৮), দুই ছেলে আরাফাত (১৫) ও তাওহীদ (৬) এবং শ্যালিকা সালমা বেগম (৩৪) ও তার ছেলে ফরহাদ (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ ও রিনার দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলে আসছিল। এ কারণে রিনা তার বাবার বাড়ি সঙ্গীতা এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। বুধবার রাতে সন্তান ও বোনকে নিয়ে ঘুমিয়ে পড়েন রিনা। পরে রাত ২টার দিকে স্ত্রী, সন্তান ও শ্যালিকার গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে ঘরের বাইরে থেকে দরজায় তালা দেয় ফরিদ। এরপর তিনি পালিয়ে যান। পরে স্থানীয়রা টিনের বেড়া ভেঙে ভেতর থেকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
রিনার বাবা মহন মিয়া বলেন, ফরিদ নেশাগ্রস্ত। সে আমার মেয়ের ওপর দীর্ঘদিন ধরে অত্যচার করছে। আমি তার বিচার চাই।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, ৯৯৯-এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমরা এখনো বলতে পারছি না, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D