৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
সিলেটের বিভিন্ন সীমান্তে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) একাধিক অভিযান চালিয়ে ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকার ভারতীয় পণ্যসহ চোরাচালানী মালামাল জব্দ করেছে এবং এক জনকে আটক করেছে।
অভিযান চলেছে জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও বাংলাজাবার এলাকায়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে অবৈধ শাড়ী, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পিয়াজ, বিড়ি, আপেল, অলিভ ওয়েল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ ও মদ।
এছাড়া পাচারকালে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত সব চোরাচালানী মালামাল বিধি মোতাবেক হস্তান্তর করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D