৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫
সিলেটের মোগলাবাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের চারটি বাগি লাইনচ্যূত হয়েছে। এতে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস মোগলাবাজার আসার পর ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যূত হয়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ট্রেনের অন্যান্য বগির যাত্রীসহ দুর্ঘটনাকবলিত বগির যাত্রীদের উদ্ধার করেন।
সংশ্লিষ্টরা বলছেন- দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে সিলেট স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। এই ট্রেনটি সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ২০ মিনিটে।
অন্যদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছে।
সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস তথ্যটি নিশ্চিত জানান, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় আহত হয়েছেন অনেক মানুষ। ট্রেন উদ্ধারে কাজ চলমান রয়েছে। দ্রুত সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম। তিনি বলেছেন, লাইনচ্যুত বগি উদ্ধার কাজ চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D