৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
দেশে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও স্বৈরাচারের জন্ম নেবে, জনগণের অধিকার হরণ হবে।
সোমবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার ও তাদের বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুছাব্বির রুনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমদ খাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারি হাফিজ জয়নুল ইসলাম, খেলাফত মজলিসের সহ–সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, এলডিপি নেতা এমদাদুল হক, এনসিপি সংগঠক ইমন দোজা, জুলাই যোদ্ধা জহুর আলীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের এমপি পদপ্রার্থী মুফতি শহীদুল ইসলাম পলাশী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D