২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫
কুমিল্লার হোমনায় বজ্রপাতে ৩ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে।নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।
রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নালা দক্ষিণা গ্রামের মৃত মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া (২৩) এবং খোদে দাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)। নিহত মমতাজ বেগম ও জাকিয়া আপন দুই বোন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহতরাসহ আরও কয়েকজন উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর খেয়াঘাটে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D