সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে নগরীর শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিল থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

নিহত ওই গৃহবধূ শারমিন চৌধুরী (২৫) শেখঘাট কুয়ারপাড় এলাকার মো. রাদিদ (২৮)-এর স্ত্রী ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।

জানা গেছে, রবিবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিলে এক গৃহবধূ কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লামাবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ‘নগরীর কুয়ারপাড় এলাকার একটি বাসায় এক গৃহবধূ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লামাবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট