সিলেটে শালিস বৈঠকে দুই পক্ষের উত্তেজনা, ওসিসহ আহত ২

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

সিলেটে শালিস বৈঠকে দুই পক্ষের উত্তেজনা, ওসিসহ আহত ২

সিলেটে পারিবারিক শালিস চলাকালে ভিডিও করা নিয়ে দুই পক্ষের উত্তেজনা থামাতে গিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার ওসিসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে শাহপরাণ সুরমা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাহরিয়ার আলম।

পুলিশ জানিয়েছে, সুরমাগেইট এলাকায় একটি পারিবারিক শালিস চলাকালে ভিডিও করাকে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ সেখানে পৌঁছালে কিছু উশৃংখল জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এসে শাহপরাণ থানার ওসি ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাহরিয়ার আলম বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে এক আসামিকে আটক করে গাড়িতে তোলার সময় ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। তখন ইটের আঘাতে ওসিসহ দুইজন আহত হযেছেন।

তিনি বলেন, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট