শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

জরুরী মেরামত ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন কাজের জন্য শনিবার (৪ অক্টোবর) নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবেনা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছই- আরেফিন আজ শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এলাকাগুলো হচ্ছে, ১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকা এবং ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্টে, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকা।

সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। তবে সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তখনই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক অসুবিধার জন্য শামছ-ই আরেফিন নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সহযোগীতা চেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট