৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ১২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১২ জনকে জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মো. আনিসুল ইসলাম জানান, ভবিষ্যতে সকল চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্য সতর্ক করে দেওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D