শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট জেলা প্রেসক্লাব নেতারা

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট জেলা প্রেসক্লাব নেতারা

শারদীয় দুর্গা পূজায় সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আয়োজক কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতারা।

বুধবার (০১ অক্টোবর) রাতে রামকৃষ্ণ মিশন, শ্রী শ্রী বলরাম জিউর আখড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।

নগরীর নাইওরপুল রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে প্রেসক্লাব নেতাদের অভ্যর্থনা জানান অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ এবং সিলেট বারের আইনজীবী সমিতির সাবেক সভাপতি অশোক পুরকায়স্থ।

চন্দ্রনাথানন্দ মহারাজ বলেন, সকল ধর্মের মত এবং পথ একই। সব মহাপুরুষরাই তাদের অনুসারীদের একই ইশ্বরের উপাসনার দিক নির্দেশনা দিয়েছেন।

প্রেসক্লাব নেতারা তার সঙ্গে কূশল বিনিময় ও পূজার আয়োজন বিষয়ে খোঁজ খবর নেন। এসময় সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন পূজা আয়োজক কমিটি।

এছাড়াও নগরীর মিরাবাজার শ্রী শ্রী বলরাম জিউর আখড়া পরিদর্শনকালে অভ্যর্থনা জানান মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ এবং পূজা কমিটির সভাপতি সৌমিত্র চৌধুরী শ্যাম ক্লাব নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান। এসময় ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পরিদর্শনে যুক্ত হন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।



পূজামণ্ডপ পরিদর্শনকালে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন ও সাবেক সভাপতি আল আজাদ, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি দ্যা নিউজ এজ’র স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির, জ্যেষ্ঠ সদস্য ও ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সমকাল’র স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, সিলেট সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ক্লাবের কোষাধ্যক্ষ আনন্দ সরকার, পাঠাগার সম্পাদক আলী আকবর চৌধুরী কোহিনুর।

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, শ্যামল কুমার দে, অ্যাডভোকেট বিশ্বজিৎ দাস, সিলেট জেলা প্রেসক্লাবের অফিস সহকারি ছাদিকুর রহমান প্রমুখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট