সিলেটে যুবলীগ নেতা সুহেল গ্রেফতার

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

সিলেটে যুবলীগ নেতা সুহেল গ্রেফতার

সিলেটে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে যুবলীগ নেতা সুহেলকে। তিনি নগরীর ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা।

বুধবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর ঘাসিটুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

গ্রেফতারের পরপরই আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট