৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ (৪১)। তিনি শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অজয় সিং (৪২), শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ও মো. তানভীর হোসেন (জনি), শ্রীমঙ্গল রেলগেইট এলাকার বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D