২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫
নির্বাহী আদেশে আগামীকাল ১ অক্টোবর ছুটি থাকবে। বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) একদিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে টানা ১২ দিন ছুটি পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে এই ছুটি শুরু হয়, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকায় এ দিনটিতেও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোয় মোট ১২ দিন বন্ধ থাকবে।
এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি নিজ নিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে।
চলতি বছরের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি ৪ দিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি। সাধারণ ছুটি রয়েছে, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর)।
এদিকে, দুর্গাপূজার সরকারি ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু থাকবে। এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে ঈদুল ফিতরের ছুটিতেও সীমিত পরিসরে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখা হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D