ওসমানী হাসপাতালের পানির ট্যাংকের ঢালাই ভেঙে কর্মী নিহত

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

ওসমানী হাসপাতালের পানির ট্যাংকের ঢালাই ভেঙে কর্মী নিহত

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাংকির ছাদ ধসে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

জানা যায়, আজ সোমবার সকালে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকির এক অংশের ছাদ হঠাৎ খসে পড়ে। এতে গুরুতর আহত হন হাসপাতালের এক কর্মচারী। সহকর্মীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কর্মচারীর নাম সুমন আহমদ (৪২)। তিনি হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৩৫নং ওয়ার্ডের আউটসোর্সিংয়ের কর্মী ছিলেন।
ওসমানীর অন্য আউটসোসিং কর্মীদের সূত্রে জানা যায়, নাইট ডিউটি শেষে সকালে চা খেতে হাসপাতালের পিডব্লিউডি ভবনের পানির ট্যাংকের নিচে একটি টং দোকানে যান সুমন। এসময় পিলারের ঢালাই ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, সুমনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওসমানীর আউটসোর্সিং স্টাফরা। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন এবং দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন।

স্টাফরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা মেরামত বা সংস্কারের উদ্যোগ নেয়নি। এরই ফলশ্রুতিতে এ দুর্ঘটনায় একজন সহকর্মীর প্রাণহানি হলো।
তারা বলেন, সুমন আহমেদের মৃত্যু দুর্ঘটনা নয়, অবহেলার কারণে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিচারের আওতায় আনা এবং হাসপাতালের ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কারের দাবি জানান তারা।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান সুমনের মত্যুর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট