জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি চুরি, ৫ ট্রলার জব্দ

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫

জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি চুরি, ৫ ট্রলার জব্দ

সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরিকালে পাঁচ ট্রলার জব্দ করেছে নৌ পুলিশ।

আজ শনিবার ভোররাতে সুনামগঞ্জের টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটার বালি মহালের ইজারা বহি:র্ভুত পশ্চিম পাড়ের ঘাগটিয়া (জালর টেক) থেকে চুরি করা খনিজ বালি বোঝাই ওই ট্রলার গুলো জব্দ করে।

নৌ পুলিশ হেডকোয়াটাসের্র ঢাকা (মিডিয়া সেল) দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জের তাহিরপুরের খনিজ বালি পাথর সমৃদ্ধ সীমান্তনদী জাদুকাটার পাড় কেটে প্রতি রাত- ভোরে কয়েক শতাধিক লোক খনিজ বালি চুরি করে নিয়ে যাচ্ছিল।
নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিত্বে শনিবার ভোররাতে সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জাদুকাটা নদীর বালি মহাল ইজারাবহি:র্ভুত পশ্চিম পাড়ের ঘাগটিয়ার জালের টেকে অভিযান চালায়।

ওই অভিযানে জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি চুরিকালে বালি বোঝাই পাঁচটি (ষ্টিল বডি) ট্রলার জব্দ করে নৌ পুলিশ।
সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর দিলীপ কুমার দাস জানান, জব্দকৃত চুরির বালি, পাঁচ ট্রলারের মুল্য প্রায় ৩১ লাখ ৪০ হাজার টাকা।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট