৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ মিছিল থেকে যানবাহন ভাঙচুরের ঘটনায় দায়ের করা দুটি মামলায় বাসসের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তাদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়।
পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালক।
এর আগে দুপুর ১২ টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন এই দুই নেতা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম।
বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা বলেন, সম্পূর্ণ ভূয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সেদিন কমরেড আবু জাফর ঢাকায় একটি কনফারেন্সে অংশ নিচ্ছিলেন। সেই কনফারেন্সে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D