৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার সিলেট জেলাপ্রশাসনের উদ্যোগে জেলাপ্রশাসকের কার্যালয় থেকে র্যালী শুরু হয়।
র্যালীতে শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সারদা হলে গিয়ে সভায় মিলিত হয়। র্যালীতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার ধারণ করেন, যাতে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলাপ্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে বক্তারা বলেন, সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী হলেও পর্যটন ক্ষেত্র এখনও পর্যাপ্তভাবে বিকশিত হয়নি। পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজন পরিকল্পিত প্রচেষ্টা, পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ পরিবেশ।
র্যালী ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয়দের মধ্যে পর্যটনের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সবাই একযোগে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, পর্যটনের প্রসারে সচেষ্ট থাকার এবং শহরের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D