৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তুচ্ছ ঘটনায় দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাসই এলাকায় সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার তারাসই গ্রামের কুদরত মিয়ার ছেলে ধানের চারার আঁটি বাঁধার জন্য পার্শ্ববর্তী ঝোপ থেকে বেত কাটতে যায়। এ নিয়ে যাত্রাপাশা গ্রামের হাসান মিয়ারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ঘটে এবং উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়।
পরে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D