সিলেটে ৬৭টি বস্তা ভারতীয় জিরাসহ আটক ১

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

সিলেটে ৬৭টি বস্তা ভারতীয় জিরাসহ আটক ১

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ ৮ হাজার টাকার ভারতীয় জিরাসহ একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শাহপরাণ থানার এসআই (নিঃ) মাহবুবুর রহমান চকদার সঙ্গীয় ফোর্সসহ মুরাদপুর এলাকার অভিযান চালান। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ৬৭ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।

আটককৃত কাভার্ড ভ্যান চালক জাকারিয়া আহমেদ (২৮) জৈন্তাপুর উপজেলার হেমু উত্তর শ্যামপুর গ্রামের কামাল হোসেন পাকির ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত ৬৭ বস্তা জিরার প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি করে মোট ২ হাজার ১০ কেজি। যার বাজারমূল্য ৮০০ টাকা হিসাবে এর মোট দাম দাঁড়ায় ১৬ লাখ ৮ হাজার টাকা।
ঘটনার বিষয়ে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট