সিলেটের সড়কে পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে ১০৫টি যানবাহন আটক

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

সিলেটের সড়কে পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে ১০৫টি যানবাহন আটক

সিলেট নগরীর সড়কে এসএমপি’র দ্বিতীয় দিনের অভিযানে মোট ১০৫টি যানবাহন আটক ও ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে এ অভিযান শুরু হয়। দ্বিতীয় দিনের অভিযানে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে ব্যাটারিচালিত রিকশা ৬৬, সিএনজিচালিত অটোরিকশা ৫, লেগুনা ৩, মোটরসাইকেল ২৮, ট্রাক ২ ও একটি পিকআপ আটক করা হয়।
এগুলো সরাসরি ডাম্পিং করা হবে। আর এদিন মোট ৩২টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে সিএনজিচালিত অটোরিকশা ১০, মোটরসাইকেল ১৭, মাইক্রোবাস ১, ট্রাক ৩ ও একটি পিকআপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শণ করতে না পারায় এই মামলা।
এর আগে সোমবারের অভিযানে মোট ৮৭টি যানবাহন আটক ও ১৭টি মামলা দায়ের করা হয়েছিল।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট