৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
সিলেটে নিজেই নিজের প্রাণ নিয়েছেন এক যুবক। তার নাম সাজ্জাদ উদ্দিন সৌরভ (৩৫)। তিনি সিলেট মহানগরীর শাহপরান থানাধীন দাসপাড়া চকগ্রামের আব্দুল মালিকের ছেলে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তার দাসপাড়াস্ত বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা।
পরে তারা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সৌরভের আত্মহত্যার কারণ জানা যায়নি।
সৌরভের স্বজন ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার এসআই সোহেল।
তিনি জানান, বাসায় সৌরভের মা ও বোন ছিলেন। দুপুর আড়াইটার দিকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত সৌরভকে দেখে তারা দ্রুত অন্যান্য স্বজনদের ডেকে তাকে ধরাধরি করে নামিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান।
সোহেল আরও জানান, লাশের সুরতহাল এখনো হয়নি। তার প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D