৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলোতে ফার্স্ট এইড বক্স বিতরণ করেছে ছাত্রশিবির।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে সংগঠনটির নেতাকর্মীরা বক্সগুলো বিতরণ করেন।
শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন জানান, ছেলে ও মেয়েদের ছয়টি আবাসিক হলের পাশাপাশি মেয়েদের দুটি সাব-হলেও এই সেবা দেওয়া হবে।
তিনি বলেন, বছরব্যাপী আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আমরা শিক্ষার্থীদের মধ্যে দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান, নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ‘ইমারজিং স্কলার সেলিব্রেশন’ আয়োজন করেছি। এছাড়া দুই ঈদের সময় হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থাও করেছি।
এবিষয়ে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন বলেন, ‘ছাত্রীদের জন্য হলে পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসা সেবার সুযোগ নেই। এ ধরনের উদ্যোগ নেওয়ায় ছাত্রশিবিরকে ধন্যবাদ। উপকরণগুলো ছাত্রীদের কাজে আসবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন বলেন, ‘ফার্স্ট এইড বক্স শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। এ ধরনের ভালো কাজে সব শিক্ষার্থীর এগিয়ে আসা প্রয়োজন।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D