৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সিলেটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সভায় পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ কমিটি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
শুরুতে পুলিশ কমিশনার সবাইকে স্বাগত জানিয়ে পূজার সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে মতামত উপস্থাপনের আহ্বান জানান।
পুলিশের নির্দেশনা ও উদ্যোগ:
পূজাকে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বা অপ্রত্যাশিত ঘটনা ঠেকাতে মেলা বসানো নিরুৎসাহিত করা হচ্ছে।
মণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের পরিচয় নিশ্চিত করতে হাতে আর্মড ব্যান্ড পরিধান করতে হবে।
পূজার নিরাপত্তায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর চালু করা হবে।
সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ে থাকবে এসএমপি’র সাইবার টিম।
যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
বিসর্জন অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। আমরা জনতার পুলিশ হয়ে, সবার পাশে থাকতে চাই।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D