৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সিলেটের গোয়াইনঘাটে শিশু মেয়েকে যৌন নিপীড়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফকে আটক করেছে পুলিশ। তিনি কানাইঘাট উপজেলার সিঙ্গারীপাড় গ্রামের মুহিবুর রহমানের পুত্র।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সিলেটের বালাগঞ্জ উপজেলার তাজপুর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। তিনি জানান, ভিডিওতে শিশুটিকে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে। সেটি ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিগাও ইউনিয়নের মানাগাঁও গ্রামের মানাউরা উত্তর পাড়া জামে মসজিদের ঘটনা। অভিযুক্ত মৌলভী শরিফ উদ্দিন সে সময় মানাউরা জামে মসজিদের ইমাম ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ওই গ্রামের এক শিশুকে যৌন হয়রানি করেন এবং সেই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন।
তিনি আরও বলেন, ভিডিওটি ভাইরালের পর বুধবার রাতে শরিফ উদ্দিনের কানাইঘাটের সিঙ্গারীপাড়ের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এরপর হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান পাওয়া গেলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে কানাইঘাট ও বালাগাঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাজপুর থেকে আটক করা হয়েছে। এই ঘটনায় তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শরিফ উদ্দিনের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি প্রকাশ হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শরিফ উদ্দিন বিবাহিত এবং দুই স্ত্রী ও দুই সন্তানের জনক। অতীতে নারী আসক্তির কারণে কানাইঘাটের কোনো মসজিদ বা মাদ্রাসায় তাকে স্থায়ীভাবে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D