হবিগঞ্জে সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

হবিগঞ্জে সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আব্দুল করিম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত করিম ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি চালক এবং স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসা পরিচালনা করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে করিমকে তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্ল্যা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট