৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলেসহ পৃথক সড়ক দূর্ঘটনার ৪ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের শামীমা আক্তার, তার ৫ বছরের ছেলে তৌকির আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটির জয়ংকর রায় ও খুলনা জেলার বাগের হাটের ফুরকান আলী।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে অসুস্থ আত্মীয়কে দেখতে বানিয়াচং উপজেলার সাগরদীঘির পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলী তার স্ত্রী শামীমা আক্তার ও শিশু ছেলে তৌকিরকে নিয়ে নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে দিনারপুর কলেজ সংলগ্ন এলাকায় মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস তার স্ত্রী ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান, সকাল ৬ টায় বাহুবলের হাফিজপুরে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ফুরকান আলী নামে একজনের মৃত্যু হয়। তিনি খুলনা জেলার বাগের হাটের বাসিন্দা।
এদিকে একইদিন সকাল ৯ টায় শায়েস্তাগঞ্জের ফার্দিন মার্দিন রেস্টুরেন্টের পাশে ট্রাক চাপায় মারা যান জয়ংকর রায়। জয়ংকর হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার বাসিন্দা।
তিনি শায়েস্তাগঞ্জে অলিপুরে প্রাণ আর এফ এল কোম্পানীর শ্রমিকের কাজ করতেন। ডিউটি শেষে তিনি বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D