৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৬ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে খোঁজারখলা ডি ব্লকের খসরু মিয়ার কলোনির সুহেল মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাকুয়া গ্রামের জাহার আলীর ছেলে সুহেল রানা (২৬) ও ইব্রাহিম মিয়ার ছেলে মাসুদ রানা (২৪), একই থানার কাটখাল গ্রামের মৃত সুমন আলীর ছেলে ঢোলক মিয়া (৪৮), চরকাঠখাল গ্রামের আলাল উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৮), হাসিমপুরের মৃত তোতা মিয়ার ছেলে ইদ্রিছ আলী (৩৪) ও মৃত রমজান মিয়ার ছেলে আল আমিন (৩৪)।
ওই বাসায় আটককৃতরা মিলে জুয়া খেলছিলেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তারা সবাই খোঁজার খলার খসরু মিয়ার কলোনিতে বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বুধবার এসএমপি অ্যাক্ট এর ৯৫ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D