৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় সোমবার (১৫ সেপ্টেম্বর) নির্যাতিতার পিতা দিলীপ পাশী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত রামপ্রসাদ পাশি (২০) মাধবপুর ইউনিয়নের শ্রীগোন্দিপুর চা বাগানের নতুন লাইন এলাকার রামদরস পাশির ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মা বাবার অনুপস্থিতে প্রতিবেশী কিশোরী (১৩)কে ঘরে একা পেয়ে শ্রীগোবিন্দপুর চা বাগানের রামদরস পাশির বখাটে ছেলে রামপ্রসাদ পাশি (২০) তাকে কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে দিপিকার পড়নের ওড়না দিয়ে হাত-পা ও মুখ বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় দিপিকা রক্তাক্ত হয়ে অচেতন হয়ে পড়ে। ধর্ষণ শেষে অচেতন হওয়া দিপিকাকে বিবস্ত্র অবস্থায় মেঝেতে ফেলে রেখে বখাটে রামপ্রসাদ পালিয়ে যায়। পরে ঘটনার ৪ দিন পর এসআই রনি তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান করে মাধবপুর ইউনিয়নের শ্রীগোন্দিপুর চা বাগানের নতুন লাইন এলাকার রামদরস পাশির ছেলে প্রধান আসামী ধর্ষক রামপ্রসাদ পাশিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং- ১৩, তাং ১৬/০৯/২০২৫ ইং, ধারাঃ ২০০০ সালের (সংশো/০৩) ৯(১) মামলা রুজু করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কিশোরী ধর্ষণের অভিযোগের পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D