সিলেটে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

সিলেটে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার

সিলেটের জালালাবাদ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত সোয়া ১২টার দিকে জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানে এসআই (নিঃ) রাজিত রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলো: রুকন মিয়া (২৭), পিতা-মৃত হারুনুর রশিদ, সাং-পীরের বাজার, টিকরপাড়া, থানাঃ শাহপরাণ, রায়হান আহমদ জিসান (৩৪), পিতা-আনোয়ার হোসেন, সাং-শাহী ঈদগাহ, থানাঃ এয়ারপোর্ট, মোঃ রবিউল আলম (২৬), পিতা-রহমত আলী, সাং-৫৭ বি, পীরমহল্লা, থানাঃ এয়ারপোর্ট সোহেল আহমদ (৪৮), পিতা-মৃত শফিক মিয়া, সাং-বন্ধন বি-২৬, খাসদবীর, থানাঃ এয়ারপোর্ট, নজরুল ইসলাম (৫০), পিতা-মৃত আনু মিয়া, সাং-বন্ধন ই-১২, খাসদবীর, থানাঃ এয়ারপোর্ট।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট