১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৬
খালেদা জিয়া-তারেক রহমানকে বাদ দিয়ে জাতীয় ঐক্য ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি কঠিন সঙ্কটের মধ্যে রয়েছে। এই সঙ্কট থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যে ও রাজনৈতিক ঐক্যে গড়ে তুলতে হবে। তবে ‘জাতীয় ঐক্যে হয়ে গেছে, এই কথা বলে প্রধানমন্ত্রী জাতিকে বিভক্ত করছেন। কিন্তু আমরা জাতিকে বিভক্ত করতে চাই না। বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে জাতীয় ঐক্যে গড়তে চাই।
দল নয়, দেশের স্বার্থে জাতীয় ঐক্যে গড়ে তুলতে হবে মন্তব্য করে আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকার চায় না জনগণের মধ্যে জাতীয় ঐক্য হোক। এই কারণে সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে টাগের্ট করেছে। কিন্তু সরকার মনে রাখতে হবে, ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো যেমন নিচিহ্ন হয়ে গেছে তেমনি বর্তমান সরকারের পতন হলেই তারেক রহমানের মামলাও আর থাকবে না।বর্তমান শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও বাংলাদেশ সঙ্কটের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন নোমান।
আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রতিবাদ সভায আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ সংগঠনটির নেতাকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D