১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭
জয়পুরহাট : বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় সাবেক এমপিসহ ১৬ জনের নাম উল্লেখ এবং আরো ১৫ জনকে অজ্ঞাত ধরে মোট ৩১ জনের বিরুদ্ধে মা্মলা হয়েছে।
আসামিদের মধ্যে দলের সিনিয়র সহ-সভাপতি ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আলীমও রয়েছেন।
শুক্রবার রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী মনজুরে মওলা পলাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান জয়পুরহাট থানার ওসি ফরিদ হোসেন।
মামলার এজাহারভূক্ত অন্য আসামীরা হলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু সহ আলম (২৫), শফিকুল ইসলাম (৩৯) বাবু পাটওয়ারি (২৮), সাঈদ আলী (৬০), বেলায়েত হোসেন বেনু (২৮), পাপন (২৭), শামীম (২৮), জেহাদ (২৮), ইসতিয়াক আহমেদ আজাদ (২৭), মাসুদ (২৭), আলিফ (২৭), রিপন (২৭) ও মাহবুব (৫০)। এরা সবাই বিএনপির নেতাকর্মী।মামলার অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, হাতে লাঠি, লোহার রড, কনটেইনার ভর্তি পেট্রোল, ম্যাচ, গান পাউডারসহ দলবদ্ধ হয়ে আসামীরা জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ের তালা ভেঙে অফিসে প্রবেশ করে এবং আসবাবপত্র, চেয়ার টেবিল, সিলিং ফ্যান, রঙিন টেলিভিশন বেগম খালেদা জিয়ার, তারেক রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি টেনে ছিঁড়ে পদদলিত করে। এছাড়াও গান পাউডার ও পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটে জেলা বিএনপির নতুন কমিটিতে অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশকে সাধারন সম্পাদক করার প্রতিবাদে এবং সদ্য ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশের কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় শহরের স্টেশন রোডে অবস্থিত জেলা বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে দলের একাংশের নেতাকমীরা।
তখন অ্যাড. নাফিজুর রহমান পলাশ জানিয়েছিলেন, বিএনপি অফিসে যারা আগুন দেয়, তারা বিএনপির কেউ হতে পারে না। এই ন্যাক্কার জনক ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২ মার্চ কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি পদে সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানকে পুনরায় সভাপতি এবং এ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের আংশিক জেলা কমিটি ঘোষণা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D