৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩
সিলেটের বিশ্বনাথে ৩ যুবদল নেতাকে শোকজ করেছে উপজেলা যুবদল। দলীয় শৃংখলা ভঙ্গ করে দল বিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার সু-স্পস্ট অভিযোগের ভিত্তিতে তাদের শোকজ করা হয়েছে।
বিষয়টি সোমবার (৩ জুলাই) উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামসুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি নিশ্চিত করা হয়েছে।
শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন- উপজেলার লামাকাজী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আছকর আলী এবং দশঘর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আব্দুর রকিব ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান।
শোকজ নোটিশ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে তাদেরকে স্বশরীরের উপস্থিত হয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও সিনিয়ন যুগ্ম আহবায়কের কাছে শোকজের জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
আর শোকজের জবাব না দিলে শোকজ করা ওই ৩ নেতার বিরুদ্ধে যেকোন সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবেন উপজেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D