২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬
২৭ জুলাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ফেসবুকে ভক্তদের শুভেচ্ছা জানালেন জয়।
এ উপলক্ষে জয় তার ফেসবুক পেজে এক বার্তায় লিখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার জন্মদিনে ফেসবুকে, ইমেইলে ও ক্ষুদেবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। আমি খুবই দুঃখিত যে আলাদাভাবে সবাইকে উত্তর দিতে পারছি না। তবে আমি আপনাদের সহযোগিতা এবং সমর্থনের প্রশংসা করি। আপনি এবং আপনার পরিবারের সবার জন্য আমার শুভ কামনা।
একাত্তরের এই দিনে খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী মরহুম এমএ ওয়াজেদ মিয়া এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘরে জন্ম নেন সজীব ওয়াজেদ। স্বাধীনতা যুদ্ধে জয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এ নাম রাখেন।
১৯৭৫ সালের ১৫ আগস্টের ট্র্যাজেডির সময় মা শেখ হাসিনা এবং খালা শেখ রেহানার সঙ্গে লন্ডনে থাকায় প্রাণে বেঁচে যান জয়। ১৫ আগস্ট ঘাতক চক্রের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহপরিবারে শহীদ হন। পরবর্তীতে সজীব ওয়াজেদ জয় মায়ের সঙ্গে জার্মানি হয়ে ভারতে যান।জয়ের শৈশব ও কৈশোর কাটে ভারতে। জয় নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনির্ভাসিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন। পরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতোকোত্তর শেষ করেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতিহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন।
২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি, সজীব ওয়াজেদ জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়।
২০১৪ সালের ১৭ নভেম্বর জয়কে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। তিনি তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে থাকেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D