১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২
চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের মধ্যকার চড় ও পিস্তল ঘটনা নিয়ে সরগরম চলচ্চিত্রপাড়া। ইতোমধ্যেই জায়েদ খানের নামে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানী।
তিনি অভিযোগে উল্লেখ করেন, চার মাস ধরে তাদের সুখের সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ খান। বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে অভিনেত্রী মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছেন জায়েদ। সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর আবেদন জানিয়ে ওমর সানী জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
তবে যাকে নিয়ে এত কথা, সেই মৌসুমীই বলছেন ভিন্ন কথা। ওমর সানীর অভিযোগ ভিত্তিহীন দাবি করছেন প্রিয়দর্শনী খ্যাত এই অভিনেত্রী।
এই নিয়ে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’
মৌসুমী বলেন, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে… জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’
এই অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের… যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে সমাধান করবে, সেটিই আমি আশা করি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D